দীর্ঘ ৮ মাস পর মেলবোর্নের মসজিদে জুম্মার নামাজ আদায়
অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনাকালের দীর্ঘ ৮ মাস পর আজ থেকে মসজিদে জুমার নামাজ আদায় শুরু হয়েছে।গত শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলবর্ন শহরের মেডোও হাইটস মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৩ মার্চ মসজিদে সর্বশেষ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে কভিড-১৯ এর বিস্তাররোধে পুরো দেশে মসজিদে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়। মেডোও হাইটস মেলবর্ন শহরের সবচেয়ে জনবহুল এলাকা।
কভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনির দক্ষিণ-পশ্চিমে মেট্রো চালু ৩০ অক্টোবর, লাকেম্বা থেকে ক্রসে ৩৭ মিনিটে ভিক্টোরিয়া
অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি হেলেন হেইন্স কে গাড়িচাপা দিয়ে হত্যা প্রচেষ্টা
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
‘আম্বানি কি ভারতের আসল বস?’ মাস্কের প্রশ্নে নতুন বিতর্ক





