রংপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান : তারেক রহমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,শনিবার,২০২৬ | আপডেট: ১০:২৮ এএম, ১০ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামের ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই ভোটের অধিকার, কথা বলার অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেমন তাদের জীবন উৎসর্গকে আমরা মূল্যায়ন করতে পারব, একইভাবে তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সে জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, সেজন্যই আপনাদের সবাইকে অনুরোধ করব, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে যেমন সিলটা দেবেন, একইসঙ্গে দ্বিতীয় যে ব্যালট পেপারটি দেবে, ‘হ্যাঁ’ এবং ‘না’-এর, সেখানে ‘হ্যাঁ’-এর পক্ষে দয়া করে আপনারা রায় দেবেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না’-বিএনপি প্রার্থী
জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
নির্বাচনি প্রচারণায় বিষোদগারের প্রতিযোগিতা
কিছু ছেলেপেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলে: মির্জা আব্বাস





