avertisements 2
Text

রাশেদুল ইসলাম

ক্ষমতা  মানেই  ক্ষমতাহীনতা

প্রকাশ: ১১:৫৪ পিএম, ১৬ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৫:৫৪ পিএম, ২১ সেপ্টেম্বর,সোমবার,২০২৬

Text

আমরা ক্ষমতা ভালবাসি । ক্ষমতার বড়াই করে আনন্দ পাই । আর এই ক্ষমতার বড়াই করার দিক দিয়ে  ধনী দরিদ্রের মধ্যে কোন পার্থক্য নেই । অন্তত এই একটি ক্ষেত্রে আমাদের দেশে ধনী দরিদ্র সকলেই এক কাতারে অবস্থান করে । এ কারণে আমাদের সমাজে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে কখনও কাউকে বলেনি, ‘তুই আমাকে চিনিস নে’ বা ‘তুই আমাকে চিনিস’ ? এমনকি ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আমরা অনেক সময় নিজের বাবামাকেও বলে ফেলি ‘তোমরা আমাকে চেন না’ …ইত্যাদি ইত্যাদি ।

আমি আইন বিষয়ে  বিশেষজ্ঞ কেউ নই । তবে আমার সাধারন জ্ঞানে মনে হয়েছে, ক্ষমতা বলতে আইনানুগ ক্ষমতাকে  বুঝায়। মজার ব্যাপার আইনানুগ ক্ষমতা  মানুষকে যে ক্ষমতা দেয়, তা মানুষকে ক্ষমতাবান করে না; বরং ক্ষমতাহীন করে। যেমন আইনে সবচেয়ে বেশী ক্ষমতা দেওয়া হয়েছে মহামান্য বিচারককে । একজন বিচারক অপরাধীকে  মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন । কিন্তু বিচারের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে । একজন বিচারকের নিজের সামনে যদি কাউকে হত্যা করা হয়, তাহলেও এই প্রক্রিয়ার বাইরে তিনি সেই হত্যাকারিকে কোন শাস্তি দিতে পারেন না । হত্যাকারিকে শাস্তি দিতে হলে, সেই হত্যাকাণ্ডের জন্য একটি মামলা রজু হতে হবে, মামলার বাদি বিবাদি থাকতে হবে, সাক্ষী থাকতে হবে । দীর্ঘ সওয়াল জবাবের পর কোন চাক্ষুষ সাক্ষী না থাকার কারণে খুনের আসামী বেকসুর খালাস পেতে পারে । বিচারক নিজে চাক্ষুষ সাক্ষী হয়েও কিছুই করতে পারেন না । এমনকি বিচারক হওয়ার কারণে তিনি সেই মামলায় কোন সাক্ষ্যও দিতে পারেন না। কারণ আইনে কোন  ব্যক্তিকে ক্ষমতা  দেওয়া হয় না; ক্ষমতা দেওয়া হয় তাঁর চেয়ারকে । একারণে বিচারকের আসনে বসা বিচারককে মহামান্য বিচারক বলা হয় না, বলা হয় মহামান্য আদালত । তাই আইন কোন  ব্যক্তি মানুষকে  ক্ষমতাবান করে না; বরং তাঁকে ক্ষমতাহীন করে । আইন তাঁকে  একটা নিয়মের জালে বেঁধে ফেলে । 

এখন প্রশ্ন-
ক্ষমতা যদি মানুষকে ক্ষমতাহীন করে, তাহলে আমরা সমাজে ক্ষমতার এত দাপট দেখি কেন ? 
এ প্রশ্নের এককথার জবাব এই যে, কেউ যদি ক্ষমতার কোন অপব্যবহার না করে, তাহলে তার কোন ক্ষমতাই  নেই । তারমানে আমরা সমাজে  ক্ষমতার যে  দাপট দেখি,  তা ক্ষমতা নয়; ক্ষমতার অপব্যবহার মাত্র । ক্ষমতার অপব্যবহারকে আমরা ক্ষমতা বলি । আর ক্ষমতার অপব্যবহারকে ক্ষমতা বলার মধ্য দিয়ে আমরা এ ধরণের ক্ষমতাকে বৈধতা দিয়ে ফেলেছি । তাই, যেকোন ভাবেই কেউ ক্ষমতাবান হয়ে উঠলে আমরা তাকে সম্মান করি । 

আমার ছেলেবেলায় দেখেছি, সমাজে কালোবাজারি বা সুদখোর কেউ অনেক সম্পদের মালিক হলেও,  তাকে সামাজিক  বিচারের কোন মজলিশে ডাকা হত না । তারা নিজেরাও নিজেদের গুটিয়ে রাখতেন । কিন্তু, স্বাধীনতার পর থেকেই  এ অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয় । সমাজে একঘরে হয়ে থাকা অসৎ মানুষের ঢাকঢাক গুড়গুড় ভাব কেটে যেতে থাকে । আর,  এখন তো অসৎ মানুষের দোর্দণ্ড প্রতাপে সৎ মানুষগুলোই একঘরে হয়ে গেছে ।   
(চলবে)
ইস্কাটন, ঢাকা । ২ অক্টোবর, ২০২০ । 
 
বিষয়: ক্ষমতা
avertisements 2
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সরকারের সতর্কবার্তা
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সরকারের সতর্কবার্তা
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের চিঠিতে যা লেখা
এমপি গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের চিঠিতে যা লেখা
পাখন্ডী
পাখন্ডী
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ  ন্যাম ভবন থেকে উদ্ধার
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার
আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার যে কারণগুলো জানালেন তদন্তকারীরা
আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার যে কারণগুলো জানালেন তদন্তকারীরা
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
ওসি মাহবুব যে থানায় যান, সেখানেই বিয়ে করেন: দাবি কথিত ষষ্ঠ স্ত্রীর
ওসি মাহবুব যে থানায় যান, সেখানেই বিয়ে করেন: দাবি কথিত ষষ্ঠ স্ত্রীর
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা- ২
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা- ২
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2