রাশেদুল ইসলাম
চিরকুট দুইশত পঁচিশ
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুলাই,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০১:৪৪ পিএম, ১৫ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬
গুগলের কাছে আমার প্রশ্ন ছিল, ইসলাম ধর্মের মূল লক্ষ্য কি ? গুগল এআই জানালেন, ‘ইসলাম ধর্মের মূল লক্ষ্য হলো এক আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করা’।
সবজান্তা চ্যাটজিপিটির কাছে আমি একই প্রশ্ন করি । চ্যাটজিপিটি জানান,
“ ইসলামের সুনির্দিষ্ট লক্ষ্য বা মাকাসিদ (مقاصد) হলো মানবজীবনের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা”।
এরপর কোরআন থেকে এ বিষয়ে উত্তর জানার চেষ্টা করি । কোরআনে বলা হয়েছে,
‘এই কোরআন সমগ্র মানবজাতিকে সহজসরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল বিশ্বাসীদের মহাপুরস্কারের সুখবর দেয়’ (সূরা বনিইসরাইল, আয়াত ৯-১০)।
অর্থাৎ, কোরআন মানুষকে সহজসরল পথ প্রদর্শন করে যেন মানুষ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহের পাশাপাশি সৎকাজে অংশগ্রহন করতে পারে (সূরা বালাদ, আয়াত ৪, ১২-১৮) । কারণ, সৎকাজে প্রতিযোগিতা করার জন্যই মানুষ সৃষ্টি করা হয়েছে (সূরা মূলক, আয়াত ২)। এই সৎকাজে পারস্পারিক প্রতিযোগিতার মাধ্যেমেই সামাজিক কল্যাণ নিশ্চিত হতে পারে । কিন্তু জীবনে সহজসরল চলতে গেলে মানুষকে অহংকার-হিংসা-দ্বেষ মুক্ত হতে হয় । কোরআনের মর্ম অনুযায়ী আল্লাহর ইবাদত, বিশেষ করে নামাজই পারে মানুষকে মনের কলুষতা ও অশ্লীলতা দূর করতে (সূরা আনকাবুত, আয়াত ৪৮) । এজন্য কোরআনে বিশ্বাসী মানুষের জন্য আল্লার অপর এক সৃষ্টি জীনের মত ইবাদতের বিধান রাখা হয়েছে (সূরা জারিয়াত, আয়াত ৫৬)।
বিশ্বাসী হওয়ার প্রথম শর্ত আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। এই একত্ববাদে বিশ্বাসী মানুষ যখন সৎকর্ম করে, তখন তাঁর জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। উপরে বর্ণিত মহাপুরস্কার বলতে জান্নাতকেই বোঝানো হয়েছে । কোরআনে বলা হয়েছে, ‘-যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে অফুরন্ত নেয়ামত’ (সূরা তীন, আয়াত ৬)। এখানে ‘অফুরন্ত নেয়ামত’ বলতে মানুষের মৃত্যু পরবর্তী জীবনে বেহেশতবাসি হওয়ার সুযোগের কথা বলা হয়েছে ।
কোরআনে বলা হয়েছে, ‘- নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্মশীল, তারা সৃষ্টির সেরা’ (সূরা বাইয়েনাহ, আয়াত ৭)। কিন্তু ইবাদত ও সৎকর্ম করা ছাড়াও আর একটি গুরুদায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। কোরআনের মর্ম অনুযায়ী আল্লাহ মানুষকে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন (সূরা বাকারা, আয়াত ৩০)। বলা হয়েছে, যেকোন মানুষ যে অবস্থায় থাকুন না কেনও, সামর্থ্য অনুযায়ী আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করেছে কী –না, তা পরীক্ষা করা হবে (সূরা আনআম, আয়াত ১৬৫); অর্থাৎ এ বিষয়ে শেষ বিচারের দিনে আল্লাহর নিকট মানুষকে কৈফিয়ত দিতে হবে ।
কোরআন পড়ে আমি নিজে যতটা বুঝেছি, তাতে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন মানুষের জন্য অতিরিক্ত বোঝা কিছু নয় বলে আমার মনে হয়েছে। আল্লাহর প্রতিনিধির কাজ বোঝার সহজ উপায়, কোরআনে উল্লিখিত আল্লাহর ৯৯ টি নাম জানা । এই নামগুলো মূলত আল্লাহর গুনবাচক নাম। আল্লাহ নিরাকার । তাই আল্লাহর গুণবাচক নামের প্রতিফলন আল্লাহ তাঁর প্রতিনিধির মাধ্যমে দেখতে চান বলে আমার বিশ্বাস । অবশ্য প্রকৃত সত্য আল্লাহ নিজে এবং তাঁর রাসুল (সঃ) ভালো জানেন । এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে । কোরআনে আল্লাহকে ‘সবকিছুর হেফাজতকারি’ (সূরা হুদ, আয়াত ৫৭) বলা হয়েছে । এটা আল্লাহর ৯৯ নামের একটি । মানুষ আল্লাহর প্রতিনিধি এর অর্থ - মানুষ ‘সবকিছুর হেফাজতকারি’ আল্লাহরও একজন প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি অর্থের মর্ম অনুযায়ী, পেশাগত বা অন্য কোন কারণে একজন বিশ্বাসী মানুষ, যখন কারও নিরাপত্তা বা মালামাল সংরক্ষন বা হেফাজতের দায়িত্বে আছেন, তাঁর সেই দায়িত্ব তিনি যেন যথাযথভাবে বিশ্বস্ততার সাথে পালন করেন- এটাই আল্লাহর প্রতিনিধিত্ব করা । কারণ, এ দায়িত্ব শুধু তাঁর ব্যক্তিগত দায়িত্ব নয়, হেফাজতকারি আল্লাহর প্রতিনিধি হিসেবেও এটা তাঁর দায়িত্ব । এভাবে ব্যাখ্যা করলে দেখা যাবে, আমরা আমাদের স্ব স্ব অবস্থানে থেকে, যে যে দায়িত্ব পালন করি, তাঁর সবকটিতেই বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করাই আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা হতে পারে।
এখানে পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর ৯৯ নামের যে ব্যবহারিক ব্যাখ্যা দেওয়া হলো, তা আমার নিজের । কোরআনের সম্মানিত তফসীরকারকগণ এবিষয়ে কী ব্যাখ্যা দিয়েছেন আমার জানা নেই । আমি কোরআন পড়ে নিজে যা বুঝেছি, সেই আলোকে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে । কারও কাছে এ ধরণের ব্যাখ্যা সঠিক বিবেচিত না হলে, অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যাসহ জানালে কৃতজ্ঞ থাকবো ।
এ আলোচনার সারকথা এই যে, একজন মুসলমান ইবাদতের পাশাপাশি তাঁর দৈনন্দিন কাজের দ্বারা নিজের ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব যথানিয়মে পালন করলেই তাঁর ইহকালীন ও পরকালীন দায়িত্ব পালন হয়ে যায় । কোরআনের মর্ম অনুযায়ী তাঁর দৈনন্দিন ইবাদত ও কাজের মাধ্যমেই তিনি দুনিয়া ও আখেরাতে সফলকাম হতে পারেন ।
যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন, তাঁরা যদি তাঁদের নিজ নিজ ধর্ম এভাবে ব্যাখ্যা করেন, তাহলে আমার বিশ্বাস – তাঁরাও একই ফল পেতে পারেন ।
মহান আল্লাহ আমাদের নিজ নিজ ধর্মের সঠিক অর্থ বোঝা এবং তা যথাযথ অনুশীলনের তৌফিক দিন ।
রাশেদুল ইসলাম । ১৩ জুলাই, ২০২৬ । মোহাম্মদপুর, ঢাকা ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’হিসেবে ব্যবহার প্রথম দিনই নিহত ১৭ বাংলাদেশি
মৌসুমী-ওমর সানীর পরিবার নিয়ে অপপ্রচার, ছেলের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
হচ্ছেটা কি!
সমুদ্র সৈকতে ৫০ ফিট উচ্চতার ৫ টনের প্লাস্টিক ‘দানব’
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি
শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু কক্সবাজার থেকে আটক
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদের
সিডনির পথে এক গাড়িতে শাবনূর-রবি চৌধুরী, বন্ধুর সঙ্গে গাইলেন গান
যেভাবে কুমিল্লায় হত্যার শিকার হন স্কুলছাত্রী তাজমিন, তদন্তে রহস্য উদঘাটন
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



