avertisements 2
Text

রাশেদুল ইসলাম

ইসলামের মৌলিক বিষয়

প্রকাশ: ১২:০০ এএম, ৩০ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৩২ পিএম, ১৯ জুলাই,রবিবার,২০২৬

Text

ইসলামের মৌলিক বিষয়গুলো কি কি ? 

আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাইনে । সেদিন আমার এক  জ্ঞানী বন্ধু আমাকে যা বোঝান, তার সারকথা এই যে,  কোন বিষয়ে কথা বলার জন্য একটি প্রাতিষ্ঠানিক যোগ্যতা লাগে ।  ধর্ম বিষয়ে কথা বলার ক্ষেত্রে  আমার যেহেতু  সে যোগ্যতা নেই;  এ বিষয়ে আমার কথা বলা উচিত নয় । তারপরও আমি ধর্ম নিয়ে কথা বলি । আমার এমন কোন বই নেই,  যেখানে ধর্ম বিষয়ে আমার কোন লেখা নেই ।  কিন্তু, কেন ?

আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ হলেও আমার বিচারবুদ্ধি অনেকটা অশিক্ষিত মানুষের মত । যে কোন বিষয় আমি অনেকটা বাচ্চাদের মত চিন্তা করি এবং বুঝতে চেষ্টা করি । আমি চিন্তা করি, আমার জন্মের সময় কেউ আমার সাথে ছিল না;  আমার মৃত্যুর পরও কেউ আমার সাথে যাবে না । মৃত্যুর পরের যাত্রা যত কঠিন হোক বা সহজ হোক,  আমার নিজেকেই সে পথ পাড়ি দিতে হবে । মানুষের এই জন্ম কেন ? আবার এই মৃত্যুই বা কেন ?

আমি জন্মগতভাবে মুসলমান । মা বাবা অন্য ধর্মের মানুষ হলে,  আমি  হয়ত সেই ধর্মের মানুষ  হতাম । কিন্তু যেহেতু আমি মুসলমান, আমার নিজের ধর্ম ইসলাম, সেহেতু আমার ধর্ম ইসলাম  মানুষের জন্ম- মৃত্যু ও জীবন নিয়ে কি বলে ? এটা জানা বোধহয় আমার জন্মগত অধিকার । 

নিজের ধর্ম সম্পর্কে জানতে গিয়েই আমার ইসলাম ধর্ম নিয়ে কিছু পড়াশুনা করতে হয় । মৌলিক কিছু বিষয় জানতে হয় । তাই যখন আমার নিজের ধর্ম ইসলাম নিয়ে কেউ উলটাপালটা কথা বলেন, আমার কষ্ট হয় ।

ইসলাম ধর্ম বুঝতে গেলে ইসলামের গোঁড়ার কথা জানতে হবে । মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে জানতে হবে । প্রকৃত পক্ষে হযরত মোহাম্মদ (সঃ) কে বাদ দিয়ে ইসলাম ধর্ম নয় । আরবে কোন প্রেক্ষাপটে আমাদের  নবীর জন্ম ? 

ইতিহাসে বলা হয় ৫৭০ সালে যখন মক্কার কোরাইশ বংশে যখন আমাদের নবীর জন্ম, তখন আরবে অন্ধকার যুগ (আইয়ামে জাহেলিয়া) চলছে । 

১। তখন মানুষ কেনা বেচা হত । 

২। ক্রীত দাসদাসীদের  উপর পাশবিক নির্যাতন করা হত ।

৩। নারীদের কোন মর্যাদা ছিল না । এ কারণে কারো মেয়ে শিশু জন্ম হলে তাকে  জীবিত কবর দেওয়া হত । 

৪ । কাবাঘরে মূর্তি পুজা হত । প্রতিমাকে খুশী করার জন্য তার সামনে মানুষ কোরবানি দেওয়া হত । হযরত মোহাম্মদ (সঃ) এঁর বাবা  আবদুল্লাহকেও তাঁর বাবা আবদুল মুত্তালিব কোরবানি দেওয়ার জন্য নির্বাচন করেন । কিন্তু গোত্রের অন্যান্য মানুষের বিরোধিতার মুখে তিনি তা করতে পারেননি । অন্যদের বিরোধিতার মূলে যে বাবা আব্দুল্লাহর প্রতি তাঁদের দরদ ছিল তা নয়; তাঁদের আশংকা ছিল এ ব্যবস্থা চালু হলে তাঁদের ছেলেদের ক্ষেত্রেও এমনটি হতে পারে (সূত্রঃ পৃষ্ঠা ৮৮,   সিরাতে রাসুলুল্লাহ (সা), ইবনে ইসহাক)।

৬। গীবতের মাধ্যমে মানুষে মানুষে অবিশ্বাস বাড়ানো,  সমাজে নৈরাজ্য সৃষ্টি ও  হানাহানি ছিল । 

 ৫। কেউ সত্য কথা বলত না । শঠতা ও প্রতারণা স্বাভাবিক বিষয় ছিল ।

আরবের অন্ধকার যুগের অবসানের জন্য নবী করিম (সঃ) যে সকল গুণাবলি কার্যকর ভূমিকা পালন করে সেগুলো  নিম্নরূপঃ

 নবী করিম (সঃ) শতভাগ সত্যবাদী ছিলেন । তিনি কখনো মিথ্যা কথা বলেননি । সারাজীবন মানুষের উপকার করেছেন । কখনো কারো কোন  ক্ষতি করেন নি । তিনি একজন বিশ্বস্ত   আমানতদার ছিলেন । কখনো কারো নামে গীবত করেন নি ।  তাঁর চারিত্রিক পরিশুদ্ধতার কারণেই ৪০ বছর বয়সে তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত করা হয় । এখানে উল্লেখ্য যে, হযরত মোহাম্মদ (সঃ) তাঁর চারিত্রিক পরিশুদ্ধতা,  বিশ্বস্ততা ও একনিষ্ঠভাবে জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি পান । 

বলা হয়ে থাকে, নবুয়ত লাভের পর মহানবী (সঃ)  আরবের অন্ধকার যুগের  অবসানের জন্য যা করেন, তা সবই  পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী করেছেন ।  

(চলমান) 

বিষয়:
avertisements 2
সাবেক ভুমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট এখন দুদকের জিম্মায়
সাবেক ভুমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট এখন দুদকের জিম্মায়
ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে আসছেন পূর্ণিমা
ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে আসছেন পূর্ণিমা
গোল্ডেন বুট কে জিতবে এমবাপ্পে না মেসি
গোল্ডেন বুট কে জিতবে এমবাপ্পে না মেসি
কাক কি কাকের মাংস খায়!
কাক কি কাকের মাংস খায়!
সিডনি ম্যারাথন সফলভাবে শেষ করলেন বাংলাদেশের আল আমিন
সিডনি ম্যারাথন সফলভাবে শেষ করলেন বাংলাদেশের আল আমিন
ডায়াবেটিসে কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? 
ডায়াবেটিসে কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ায়? 
এনবিআরের প্রথম সচিব তানজিনা চাকরিচ্যুত, নেপথ্যে যে কারণ
এনবিআরের প্রথম সচিব তানজিনা চাকরিচ্যুত, নেপথ্যে যে কারণ
অবশেষে জানা গেল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প
অবশেষে জানা গেল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প
শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর করলো ট্রাম্প প্রশাসন
শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরো কঠোর করলো ট্রাম্প প্রশাসন
‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়িতে যাচ্ছেন অমিত শাহ
‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা জোরদারে শিলিগুড়িতে যাচ্ছেন অমিত শাহ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
১৯ বছর আগে কোলে নেওয়া স্পেনের সেই শিশু ইয়ামালই ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
১৯ বছর আগে কোলে নেওয়া স্পেনের সেই শিশু ইয়ামালই ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
নিয়তির অগস্ত্য যাত্রা
নিয়তির অগস্ত্য যাত্রা
৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার দুই
৩ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার দুই
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
avertisements 2
avertisements 2