avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

যে কথা হয়নি বলা-৫

প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মে, বুধবার,২০২৬ | আপডেট: ০৮:৪৭ পিএম, ৮ আগস্ট,শনিবার,২০২৬

Text

এখন যে আলোচনাগুলো হবে তা পড়তে বা শুনতে একটু নিম তিতা নিশিন্দা তিতার পর্যায়ে পড়লেও বাস্তবতায় টইটম্বুর এসব কথা বা বিষয়গুলি স্বাধীন বাংলার আশিভাগ মানুষজন জানে এবং মানে। তবে রাজনীতির বেহায়াপনার কুটচাল কিংবা উলঙ্গপনার ঘোরটোপে সাধারন বাঙালী কিছুটা জিম্মি থাকে বলেই হয়তো এর outburst এ তেমন জোয়ার তুলতে পারেনা। তাছাড়া ব্যক্তিপুজার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশের রাষ্ট্রীয় মেকানিজম এমনভাবে একপক্ষীয় তারাজুতে সাজানো গোছানো থাকে যে, ভিন্নমতের আওয়াজ বা শোর তুলার বিষয়টি তখন শুভেন্দু বাবুর মাইকে আযান না দিয়ে নামাজ পড়ার পর্যায়ে প’ড়ে ছটপট করে। বিষয়টি সীমান্ত সংলগ্ন তথাকথিত জিগরি দোস্ত নামক বৃহৎ রাষ্ট্রটির সৎ প্রতিবেশীর মুখোশে  দাদাগিরির ছড়ি ঘুরানো প্রসঙ্গে। রাষ্ট্র কখনো রাষ্ট্রের বন্ধু হতে পারেনা। বিশেষ ক'রে সীমান্ত লাগোয়া রাষ্ট্র সমূহের ক্ষেত্রে তো বটেই। ভারতীয় উপমহাদেশের ধর্ম বিবাদ নিয়ে দু তিন টুকরো হওয়া রাষ্ট্রের জন্য তো নয়ই। স্বাধীনতা পরবর্তী এযাবতকাল পর্যন্ত এদেশে যেসব  রাজনৈতিক শক্তি কিংবা  ক্ষমতার পক্ষগুলি দেশ শাসন করেছে তারা কখনোই সীমান্তের অবৈধ বাণিজ্য বন্ধ করেনি বা করার চেষ্টাও করেনি। তাছাড়া বন্ধু রাষ্ট্রই যদি হবে তবে কোন্‌ হিসাবে সৎ প্রতিবেশী সুলভ আচরনের মুলা ঝুলিয়ে  তারা সীমান্ত সুরক্ষার নামে কাঁটাতারের বেড়া দেয়। কিংবা সীমান্তরক্ষী দিয়ে ক্ষুদ্র রাষ্ট্রটির সীমান্তে স্বপ্রনোদিতভাবে মানুষ হত্যায় লাগাতার একই কায়দায় তার পুনরাবৃত্তি ঘটায়! আরো যতসব ব্যবসা বণিজ্য, নদী সমস্যা ও প্রতিরক্ষা চুক্তিতে নিজেদের সুবিধাভোগের গোয়েন্দা বৃত্তির যাঁতাকল কিংবা বৃহৎ শক্তির আদলে চোখ রাঙানী দেখিয়ে নিজেদের সাজানো পুতুল সরকার ব্যবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে মাথা উঁচু করে দাঁড়াতে বাধাগ্রস্ত করেছে। 

ইদানীং সময়ে যেহেতু বাঙালীর নতুন প্রজন্ম আমজনতাকে সঙ্গে নিয়ে নিজেদের মত করে বাংলাদেশকে সাজাতে চাচ্ছে তখন ঐসব পশ্চিম ভারতীয় শাসকদের চক্রান্তে তারা তাদের অংশের বাংলায় ধর্মের হুজুগ তুলে বাঙালী(বাংলাদেশী) বাহারী কিংবা অনুপ্রবেশকারীর তকমা ঝুলিয়ে পশ্চিমের বাঙালী অধ্যুষিত রাজ্যটিকে নরকের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। SIR, CAA এর মাধ্যমে ভোটার লিষ্টে নাম উঠানো কিংবা ভারতীয় নাগরিকত্ব সংশোধনের নামে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম ভারতীয় বাঙালীদের হেনস্তা করা কিংবা তাদেরই ধর্মীয় জাতিস্বত্বার নিম্ন বর্ণের মতুয়া রাজবংশী ও নমঃশুদ্রদের উদ্বাস্তু করার এ এক মাস্টারপ্লান। মোটকথা, বাঙালীকে চাপে রেখে প্রতিবেশী মুসলিম প্রধান বাংলাদেশ নামক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটিকে বাগে রেখে বন্ধুত্বের যাঁতাকলে অচল করে রাখার এ এক সূদুর প্রসারী মাড়ায়ারী নীলনক্সা। আজকের বাস্তবতায় বাঙালী তার নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে নিয়েছে। কিন্তু ক্ষমতা বা শাসক হওয়ার খায়েসে কতিপয় জাফর আলী খান, জগৎ শেঠ বা রায়দুর্লভ নামক কীটানুর অমার্জনীয় আনাগোনায় বাংলার নৈঋত ও বায়ু কোণে সৃষ্ট দুর্যোগের ঘনঘটা সব সময় বাঙলীকে আতঙ্কগ্রস্ত রাখে। এসব রুখার অসম সাহসী মনোবল নিয়ে আপন অস্তিত্বে মাথা উঁচু করা বাঙালী হাজারো ক্ষয় ক্ষতি উপেক্ষা করে নিজেদেরকে দৃশ্যমান গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 

একটু বাস্তবতায় আসি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে ভারত সীমান্ত সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রটির জন্ম হয়। এর আগে এটি ঘোষিত মুসলিম পাকিস্তান রাষ্ট্রের পুর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। কিন্তু আগের ব্যাখ্যা মোতাবেক আবারও বলতে চাই, ভিনভাষী, ভিন জাতিস্বত্বা ও ভিন সংস্কৃতির ধর্মীয় সাযুজ্যতার সংমিশ্রন ঘটিয়ে কখনো একটি ধর্মীয় জাতিস্বত্বা তৈরী করা যায়না। যেটা পুর্ব বাংলার বাঙালী জাতিস্বত্বা পছন্দ করেনি বা তা হতে দেয়নি। এরজন্য তারা সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, অবশেষে নিজের অস্মিতা তৈরীর জনযুদ্ধে কামিয়াব হয়েছে। তবে এক্ষেত্রে আবারও সেই সীমান্ত লাগোয়া সৎ প্রতিবেশী তথাকথিত বন্ধু রাষ্ট্রটির নামটি চলে আসে। আধিপত্য ও শত্রুতার বিষাক্ত ছোবল তুলে সাতচল্লিশের আগষ্টে যে ধর্ম পরিচয়ের দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তা ভারতীয় আর্য অনার্যের মাড়োয়ারী শাসকরা কখনোই মন থেকে মেনে নেয়নি। ফলে প্রতিহিংসা ও আগ্রাসনের সুপ্ত বাসনায় তারা সব সময় এসব নিয়ে সময় দিয়েছে বা সজাগ থেকেছে এবং তাদের চিরায়ত অভ্যেসের নরুন বাজিয়েছে। পুর্ব পাকিস্তানের মুসলিম-হিন্দুর (৮০:২০) বাঙালীয়ানা যখন আপন অস্তিত্বের অস্মিতায় নিজের মত করে হাঁটতে চাইলো তখন যেন আকাশের চাঁদ পাওয়ার আহ্লাদে নড়েচড়ে বসলো ওই ভারত শাসকের দিল্লি বলয়, যারা এতদিন পশিমবঙ্গ নামক বাঙালী অধ্যুষিত ঘটি বাঙালীদের নিয়ে কিছুটা হলেও আশংকিত ছিল। কারন তারা মনে করতো খন্ডিত বাঙালীর একটির মুখে কাঠি লজেন্স ধরিয়ে দিলেই বুঝি তাদের  দুর্বল করে রাখা যায়। তাছাড়া বিশ কোটি জনসংখ্যার মার্কেট ভ্যালু নিয়েও বেনিয়া মাড়োয়ারীদের লোলুপ দৃষ্টি এক শতবর্ষীয় আকাঙ্খা। এর ফলশ্রুতিতে তারা পুর্ব বাংলার বাঙালদের মুক্তির আকাঙ্খায় তাদেরকে ধনে জনে কলে কৌশলে সর্বোতোভাবে সাহায্য করেছিল।   

ফল হয়েছিল বটে, তবে পশ্চিম পাকিস্তানী আধিপত্যবাদী খান পাঠানদের হিংস্রতা এবং বাঙালীর মেকি বন্ধু সাজা বৃহৎ রাষ্ট্রটির অতি তৎপরতায় বাংলা ভূখন্ডের ধ্বংসলীলার ভয়াবহতা ও গণহত্যার উর্ধগতি সারা পৃথবীকে বিমূঢ় করে দিয়েছিল। কারন মাত্র নয় মাসে পাক সেনাদের অত্যাচার নিপীড়ন এবং ধ্বংসযজ্ঞে যেমন ছোট্ট ভূখন্ডের বাংলার মাটি বিরান ভূমিতে পরিণত হয়েছিল, পাশাপাশি মাত্র নয় মাসের এই অসম যুদ্ধে বাঙালীর তিরিশ লক্ষ প্রাণ ঝরে গিয়েছিল। তাছাড়া আরো বহুবিধ অমানবিক অত্যাচার ও অপকর্মে এই জনপদে সামাজিক ভারসাম্যতা হারিয়েছিল। স্বাধীনচেতা বাঙালীর বন্ধু সেজে হাত কপচানো দিল্লি বলয়ের অতি তৎপর হওয়ার কল্যানে আমরা নয় মাসে বিজয় উৎসবে উচ্ছ্বসিত হলাম। তবে এখানে মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি নিয়ে একটা সূদুর প্রসারী প্রশ্নচিহ্ন রেখেই কিন্তু বন্ধু রাষ্ট্রটি বাঙালীর বিজয় উৎসবে একটি বড় ঢেকুর তুলেছিল। এতসব বলতে গেলে তো আবার চেতনার বাণিজ্য করা হাফ জনাব হাফ বাবুদের তিতি তিরিক্ষি শুরু হবে। মুক্তিযুদ্ধটি যৌথ কমান্ডে পরিচালিত হলেও ভবিষ্যতের গ্রেটার ইন্ডিয়ার স্বপ্নবাজ আর্য দ্রাবিড়ের মহাপ্রভুরা কিন্তু একটি জলজ্যান্ত প্রশ্ন রেখে পরাজিত পাকিস্তানী সেনাদের অত্মসমর্পন অনুষ্ঠানটি নিজেদের মত ক'রে সাজিয়ে নিল। মুক্রিযুদ্ধকালীন বাঙালীর হতচ্ছাড়া নেতৃত্বের বেখেয়ালী খেসারতে এই সূদুর প্রসারী ছকটি তারা ফ্রেমে বেঁধে নিল। শুধু তাই নয়, ইদানীংকালে তারা বাঙালীর বিজয় দিবসটি যেভাবে ‘'ভারত বিজয়ে’'র উদযাপনে প্রকাশিত হয়েছে তাতে ক'রে ১৬ ডিসেম্বর কবে না  বাংলাদেশ বিজয়ের রূপ নিয়ে আবির্ভূত হয় -সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

-চলমান-

বিষয়: মতামত
avertisements 2
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ
গণতান্ত্রিক রাষ্ট্রপুঞ্জের ফোর্থ এষ্টেট
গণতান্ত্রিক রাষ্ট্রপুঞ্জের ফোর্থ এষ্টেট
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম
চাচা বেশি উইড়েন না, বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি
চাচা বেশি উইড়েন না, বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি
চীনের বিকল্প খুঁজতে অস্ট্রেলিয়ার স্ক্যান্ডিয়াম খনিতে বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের
চীনের বিকল্প খুঁজতে অস্ট্রেলিয়ার স্ক্যান্ডিয়াম খনিতে বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের
ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন এই প্রযুক্তিবিদ
ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন এই প্রযুক্তিবিদ
গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি
গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি
সেউতা সীমান্তে অভিবাসী ঢলে মৃতের সংখ্যা ১০০
সেউতা সীমান্তে অভিবাসী ঢলে মৃতের সংখ্যা ১০০
‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’—সাকিব ইস্যুতে আসিফ আকবর
‘আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী’—সাকিব ইস্যুতে আসিফ আকবর
থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬
থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬
শেখ হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল 
শেখ হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল 
আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: আইনমন্ত্রী 
আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: আইনমন্ত্রী 
৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা
৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা দিলেন তিশা
বাংলাদেশিদের আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি
বাংলাদেশিদের আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি
দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2