avertisements 2

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট,রবিবার,২০২৬ | আপডেট: ০৮:১০ পিএম, ৯ আগস্ট,রবিবার,২০২৬

Text

যুক্তরাষ্ট্র অভিবাসন আইনে নতুন করে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। বর্তমানে দেশটিতে কর্মরত বিদেশি কর্মীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ সময় পান ৬০ দিন। তবে প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বা ‘গ্রেড পিরিয়ড’ বাতিল হলে কর্মীরা এই সযোগ হারাতে পারেন।

সম্প্রতি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমপি) পর্যালোচনার জন্য পাঠানো এক নীতিগত প্রস্তাবে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ খবর জানিয়েছে এনডিটিভি।


প্রস্তাবটি এখনও চূড়ান্ত আইনি বিধিতে পরিণত হয়নি। তবে নীতিটি অনুমোদন পেলে হাজার হাজার প্রযুক্তিবিদ, উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রায় সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নিয়ম অনুযায়ী, এইচ-১বি, এল-১, ও-১, ই-১/ই-২/ই-৩ এবং টিএন ভিসাধারী অ-অভিবাসী কর্মীরা চাকরিচ্যুত হলে পরবর্তী ৬০ দিন অথবা ভিসার মেয়াদ থাকা পর্যন্ত বৈধভাবে দেশটিতে অবস্থান করতে পারেন। ২০১৭ সালে চালু হওয়া এই বিধানের অধীনে প্রবাসী কর্মীরা নতুন চাকরি খোঁজা, অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়া বা বৈধভাবে অবস্থান বাড়ানোর সুযোগ পেতেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, এই ছাড়ের মেয়াদ বাতিল করা হলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সাভিসেস (ইউএসসিআইএস) বিশেষ কোনো হস্তক্ষেপ না করলে কর্মসংস্থান শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মীকে দেশ ছাড়তে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের ওপর।

ইউএসসিআইএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনের প্রায় ৭১ শতাংশই পেয়েছেন ভারতীয় নাগরিকরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লক্ষাধিক ভারতীয় বংশোদ্ভূত বসবাস করছেন। তাদের বিশাল একটি অংশ প্রযুক্তি খাতে এই নন-ইমিগ্র্যান্ট ভিসার অধীনে কর্মরত।
 

avertisements 2