বিধি ভেঙে ঈদ জামাত, ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর রিমান্ডে
মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে গ্রেপ্তার করা ওই ৪৯ ব্যক্তিকে বুধবার সকালে আদালতে তোলা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন দেশটির আদালত। খবর দ্য স্টারের
পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, ৪৯ জনের মধ্যে ৪৮ জন বাংলাদেশি। একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে। স্থানীয় অধিবাসীর বয়স ৬৪ বছর।
বিষয়:
বাংলাদেশি
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মালয়েশিয়ায় পাসপোর্ট অফিসে অভিযান, সেবা নিতে এসে বিপাকে প্রবাসীরা
বাংলাদেশ আমার জন্মভূমি, আমি দেশে ফিরতে চাই : গাজায় আটকে পড়া হুসাইনের আকুতি
বাংলাদেশি দুই লাখ কর্মী নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার
লিবিয়ার আটককেন্দ্র থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি





