জাতীয় সংসদের চীফ হুইপ হলেন নূরুল ইসলাম, হুইপ আরও ৬ জন
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘The Bangladesh (Whips) Order, 1972’ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য একজন চীফ হুইপ এবং ছয়জন হুইপ নিযুক্ত করেছেন।
চীফ হুইপের পাশাপাশি রাষ্ট্রপতি যে ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেন—
১. আলহাজ্ব জি কে গউস (হবিগঞ্জ-৩)
২. আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩)
৩. মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩)
৪. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২)
৫. মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪)
৬. এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)
নবনির্বাচিত এই চীফ হুইপ ও হুইপগণ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত এই সংসদে সরকার ও বিরোধী দলের সংসদীয় ভারসাম্য রক্ষায় এই নিয়োগগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





