avertisements 2

ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে,  মৃত্যু বেশি নারীদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর, বুধবার,২০২৬ | আপডেট: ০৯:৪৫ পিএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬

Text

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চলতি আগস্ট মাসের ১৮ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। এই সংখ্যা গত জুলাই মাসে ভর্তি হওয়া রোগীর চেয়েও বেশি। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪-এ। তাদের মধ্যে ৪৩ জন নারী ও ৩১ জন পুরুষ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। 

তিনি বলেন, ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, রোগের জটিলতা, রোগ দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। 

avertisements 2