avertisements 2

ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,শনিবার,২০২৬ | আপডেট: ০৭:১৩ পিএম, ৩ অক্টোবর,শনিবার,২০২৬

Text

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো। সরকারি হিসেবে জানা গেছে, গত সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৬৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার (ডিএনসিসি) হাসপাতালগুলোতে ৮০ জন ভর্তি হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ভর্তি হয় ৪৫ জন।

দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয় ২৯৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ৩৩৩ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ এবং রংপুরে ৭১ জন ভর্তি হয়েছে।

বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৩ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। চলতি বছর ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন হাসপাতাল ছেড়ে গেছে।

চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে গত সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু রোগীরা। গত মাসে মৃত্যু হয়েছে ১৪৮ জনের; আর হাসপাতালে যেতে হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জনকে।

avertisements 2