avertisements 2

খিলক্ষেতে নিখোঁজ শিশু মাহাদির লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৫:৩১ এএম, ১৪ জুলাই,মঙ্গলবার,২০২৬

Text

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু মাহাদির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় বসবাস করত। মঙ্গলবার থেকে দুপুর সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করত, তার পাশের একটি জলাশয় থেকেই লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার চোখ দুটি ফোলা ছিল। ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছে।

avertisements 2