avertisements 2

বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০১:৪৫ এএম, ৩০ অক্টোবর,শুক্রবার,২০২৬

Text

জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইটটিতে করে দেশে ফেরার কথা জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে তার ফ্লাইট বিলম্ব হচ্ছে।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। সে অনুযায়ী, আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

জানা গেছে, বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটির সংকেত দেখা দেয়। তখনই ফ্লাইটটি স্থগিত করা হয়। ক্রুটি সারতে দুই থেকে চার ঘন্টা সময় লাগতে পারে।

তারেক রহমানের চার দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2