ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন খালেদা
অপরাধ স্বীকার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসনকে আপিল বিভাগে আবেদন করতে হবে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এ কারণে তাকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে জামিন ও বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। এছাড়া অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো সুযোগ নেই। তবে খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





