আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন- ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই, সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।’
রোববার রাতে নির্বাচন ভবনে টানা নয়দিনের শুনানি শেষে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারে অনেকেই। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দ্য ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে, সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’
তিনি বলেন, ‘আই ক্যান এশিউর, আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি।’
সিইসি বলেন, ‘আপনারা কোয়ারি করেছেন, কোয়ারি জবাব দিয়েছেন, আই এম এমেজ টু সি এট দিস। এটা আমাদের আলেম ওলামারা বাহাস বলে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করব ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো।’
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ঋণখেলাপী যাদেরকে ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদের পারমিট করেছে বিধায়।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম
দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
টাকার বিনিময়ে ভিসার মিথ্যা প্রতিশ্রুতি, সতর্ক করল ভারতীয় হাইকমিশন





