আপিল খারিজ, শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলের রুল খারিজ করে হাইকোর্টের দেওয়ার আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। এর ফলে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে আর বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে গত ৬ জুন অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত। অভিযোগ গঠনের বৈধতা প্রশ্নে গত ২১ জুন হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন অভিযোগ গঠন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে গত ৮ আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করেন ড. মুহম্মদ ইউনূস। গত ১৭ আগস্ট সেই আবেদনের ওপর শুনানি শেষ হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
ভারতীয় ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইকমিশন
ডেঙ্গুতে আক্রান্তে পুরুষ এগিয়ে, মৃত্যু বেশি নারীদের
ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশ নিয়ে নির্দেশনা





