স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় রাজধানী ক্যানবেরায় ইনডিপেনডেন্স ডে রাইড
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় রাজধানী ক্যানবেরায় এই প্রথমবারের মতো আয়োজিত হল ইনডিপেনডেন্স ডে রাইড ২০২২। বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা (বাক) আয়োজিত এ সাইকেল র্যালী শহরের কমোনওয়েল্থ প্লেস, কুইন এলিজেবেথ টিরেইস এ অবস্থিত বাংলাদেশের পতাকার নিচ থেকে শুরু করে আস্ট্রেলীরার পার্লামেন্ট ভবন ঘুরে শহরের অন্যান্য জায়গা প্রদক্ষিন করে।
স্বাধীনতা দিবসের সকালে বাংলাদেশের পতাকা উড়িয়ে, গায়ে লাল-সবুজ কাপড় পরে কমিউনিটির সকলের সাথে লেকের পাশে সাইকেল চালিয়ে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি করে। এ আয়োজনে বাকের ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন খান সাকিন বলেন- "বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি আয়োজন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো, একটি স্বাস্থ্যকর স্পোর্টস ইভেন্টের মাধ্যমে প্রবাসে বসবাসকারী নবীন-প্রবীন সকলের মধ্যে বাংলাদেশী জাতীয়তাবোধের বিকাশ ঘটানো এবং এর মাঝে অন্যান্য দেশী মানুষের কাছে বাংলাদেশ ও দেশাত্মবোধের প্রচার ঘটানো। নিঃসন্দেহে এই ইভেন্টটি পথিকৃৎ হয়ে থাকবে। ইভেন্টে অংশগ্রহণকারী সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।"
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা