avertisements 2

খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও ৯৬ রাউন্ড গু‌লিসহ নারী আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,শনিবার,২০২৬ | আপডেট: ০৯:৫৮ এএম, ১৫ আগস্ট,শনিবার,২০২৬

Text

৫টি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীর নিজ খামার এলাকা থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মাদক ও অস্ত্রের একটি চালান খুলনা হয়ে ঢাকায় পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিজখামার এলাকায় পৌঁছালে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে যাত্রী সুরাইয়া পারভিনের শরীর ও ব্যাগ থেকে পাঁচটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে লবণচরা থানায় নেওয়া হয়।

ওসি তুহিনুজ্জামান আরও জানান, আটক সুরাইয়া পারভিন সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2