আন্তর্জাতিক ছাত্র ও আশ্রয়প্রার্থীদের আর্থিক সহায়তা দিলো মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউন
অস্ট্রেলিয়াতে অবস্হানরত কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক ছাত্র ও শরণার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনক। এই ফান্ড গঠনের জন্য মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের সদস্যরা ছাড়া ও কমিউনিটির স্বহৃদয়বান ব্যাক্তিরা অর্থ প্রদান করছেন। এর আগে আর্থিক অনুদান গ্রহনে আগ্রহী আন্তর্জাতিক ছাত্র ও শরণার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই জন্য উপ কমিটির সদস্যগণ আজ ১৩ জুন শনিবার মিন্টোর স্হানীয় একটি রেস্টুরেন্ট এক সভায় মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন যাচাই-বাছাই উপ কমিটির আহবায়ক মাহাবুবুর রহমান। উপস্হিত ছিলেন মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের সভাপতি ইনাম হক, সাধারন সম্পাদক মোঃ শফিকুল আলম,সহ-সভাপতি টুঙ্গানাথ খারেল,যুগ্ম সম্পাদক রওনক মিয়া, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান এ্যাশ,সমাজকল্যান সম্পাদক সেলিম কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আউয়াল খান, সাংস্কৃতিক সম্পাদক উষা খাদকা, প্রমুখ।
সভায় প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য আন্তর্জাতিক ছাত্র ও আশ্রয়প্রার্থীদের ব্যাংক হিসাবে আর্থিক সহায়তা প্রদানের সিদ্বান্ত গ্রহন করা হয়। এছাড়া সভায় সর্ব সম্মতিক্রমে কোভিড-১৯ বা করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক ছাত্র ও শরণার্থীদের সাহায্যের জন্য ফান্ড গঠন এবং বাংলাদেশ আটকে পড়া অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের ফেরত আনার উদ্যোগ গ্রহন করার জন্য সভাপতি ইনাম হক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা





