মার্কিন নিষেধাজ্ঞার পর ১০০ দিনে ‘বন্দুকযুদ্ধে’ কারো মৃত্যু হয়নি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সন্দেহভাজন অপরাধীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘গুলি বিনিময়’ এর নামে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াই রোববার বাংলাদেশ ১০০ দিন পার করেছে। যেটি বিরল এক ঘটনা।
স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এ খবর দিয়ে বলেছেঃ যুক্তরাষ্ট্র গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশের এলিট সিকিউরিটি ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশ প্রধান বেনজীর আহমেদসহ র্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই নিষেধাজ্ঞার পর ঘন ঘন "বন্দুকযুদ্ধের" ঘটনায় অপ্রত্যাশিতভাবে বিরতি আসে।
মানবাধিকার কর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর তথাকথিত বন্দুকযুদ্ধে হত্যাকাণ্ডের এমন বিরতি এটাই দেখাচ্ছে যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো উক্ত ঘটনাগুলো মঞ্চস্থ করেছিল এবং সেগুলো সম্পর্কে মিথ্যা বর্ণনা দিয়েছিল।
২০২০ সালে কক্সবাজার জেলায় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরকে হত্যার পর একই ধরনের স্থবিরতা নেমে এসেছিল। কথিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় সামরিক বাহিনী এবং পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
উৎসঃ মানবজমিন
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি





