চাটখিলে প্রবাসী ব্লগার দিলারা জাহানের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর
শেখ হাসিনার পতনের পর সারাদেশে সহিংস পরিস্থিতির মধ্যে নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রবাসী ব্লগার দিলারা জাহানের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর একদল উগ্রপন্থী “নাস্তিকদের আস্তানা জ্বালিয়ে দাও” বলে স্লোগান দিতে দিতে দিলারা জাহানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সীমানা প্রাচীর ও বসতঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন।
প্রবাসে থাকা ব্লগার দিলারা জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জন্য পরিচিত। স্থানীয়দের দাবি, তার লেখালেখি নিয়ে কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। হামলার পর থেকে তিনি মা নিরাপত্তাহীন মনে করে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





