আসিফের ব্যাংক হিসাব নিয়ে হাসনাতের পোস্ট ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৯:৩৩ পিএম, ৫ মার্চ,বৃহস্পতিবার,২০২৬
ছবি : সংগৃহীত
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৪ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।
রাত ৯টা ২২ মিনিটে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।’ স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন। মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল—উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।’
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন হাসনাত আবদুল্লাহ। ছবি সংগৃহীত পোস্ট করার ৪৩ মিনিটের মধ্যেই তাতে ৯৪ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ পোস্টটিতে মন্তব্য করেন।
এরআগে, সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য জানান আসিফ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নির্বাচনে 'ইঞ্জিনিয়ারিংয়ের' রাজসাক্ষী রিজওয়ানা: জামায়াত
আব্বাস ভাই বললেন ‘দুষ্টুমি করবা না’: নাসীরুদ্দীন পাটওয়ারী
রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ
উপ-নির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শর্মিলা





