বঙ্গবাজার থেকে এনেক্সকো টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গবাজারের পাশাপাশি এই টাওয়ারের আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এনেক্সকো টাওয়ারে আগুন ধরে যায়। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





