হালকা ঠান্ডা পড়তেই খুসখুসে কাশি, সর্দি? কী করবেন
প্রকৃতিতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতকাল এলেই অনেকের শরীরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। গলা খুসখুসানির পাশাপাশি শুরু হয় ব্যথা। তা ছাড়া মাথা গা-হাতেও ব্যথা-ব্যথা মনে হয়। অনেকের আবার সর্দি-কাশি দেখা দেয়। সাধারণত ঋতু পরিবর্তনের সময়েই এই সমস্যা বেশি হয়। এ ধরনের সমস্যায় ঘন ঘন ওষুধ না খেয়ে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-
হলুদ : হলুদ খুবই পরিচিত অ্যান্টি অক্সিড্যান্ট। এক কাপ গরম পানিতে হাফ চামচ হলুদ এবং এক চামচ লবণ মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে কুলিকুচি করলে গলার সংক্রমণ কমে।
মধু : হালকা গরম পানিতে মধু মিশিয়ে তাতে কিছুটা লেবুর রস মিশিয়ে পান করলে গলায় আরাম যেমন মেলে তেমনই গলার সংক্রমণও কমে।
কাঁচা রসুন : কাঁচা রসুনে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে। গলার সমস্যা দূর করতে রসুন তাই খুবই উপকারী। রোজ সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেলে শরীরে এই জাতীয় নানা সমস্যা দূর হয়৷
লবণ পানি : গলার সংক্রমণ এবং শুকনো সর্দি সারাতে লবণ পানির কোনও বিকল্পই নেই। এ সব ক্ষেত্রে লবণ পানি দিয়ে কুলিকুচি করলে দারুণ উপকার পাওয়া যায়।





