করোনায় আক্রান্ত বারাক ওবামা
করোনায় আক্রান্ত হবার বিষয়টি বারাক ওবামা নিজেই নিশ্চিত করেছেন। এক টুইটে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভাল বোধ করছি। টুইটে ওবামা জানান, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।
মার্কিনিদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





