ফিলিস্তিনি শিশুদের রাতে গ্রেপ্তারে নিষেধাজ্ঞা
ইসরায়েলের শীর্ষ আদালত রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিমকোর্ট। এমন খবর প্রকাশ করেছে আরব নিউজ।
জানা যায়, ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ‘হ্যামোকড’-এর রিট পিটিশনে ওই নির্দেশনা দেওয়া হয়। রায়ে শিশুদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে ধরে নেওয়ার ব্যাপারেও ইসরায়েলি সেনাদের সতর্ক করে আদালত।
হ্যামোকডের মতে, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ৩৪ জন ফিলিস্তিনি নাবালককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল মাত্র ছয়জনকে।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মতে, ইসরায়েলি কারাগারে প্রায় ১৮০ জন নাবালক বন্দি রয়েছে।
হ্যামোকড বলছে, ইসরাইলি মিলিটারি বাহিনী ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ২০২১ সালে ১ হাজারের মত গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৭৩ জন রয়েছে যাদের বয়স ১৪ বছরের নিচে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?





