‘আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক’: প্রেসিডেন্ট জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের বর্তমান সংকট খুবই গুরুতর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভের একটি গোপন বাঙ্কার থেকে পশ্চিমা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স ও সিএনএনের সাংবাদিকদের কাছে গত কয়েকদিন ধরে যে চিত্র ফুটে উঠেছে তার প্রতিফলন তুলে ধরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অভিনেতা থেকে দেশের প্রেসিডেন্ট বনে যাওয়া এই নেতা বলেন, ‘আজকের সঙ্কট খুবই গুরুতর। এটি কোনো চলচ্চিত্র নয়। আমি আইকনিক নই, ইউক্রেন আইকনিক।’
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ইউরোপের হৃদয়। আর এখন আমি মনে করি ইউরোপ ইউক্রেনের মাঝে এই বিশ্বের জন্য বিশেষ কিছু দেখে। তাই বিশ্ব এই বিশেষ কিছু নিশ্চয়ই হারাতে চাইবে না।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি : শেহবাজ শরিফ
সন্তানকে নিয়ে ছয়তলা থেকে লাফ মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প





