পাকিস্তানে স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর। এর আগে বৃহস্পতিবার বন্দুক হামলার দুটি ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস এ তথ্য জানান। তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন।
এর পরপরই দ্বিতীয় স্কুলে গুলির ঘটনা ঘটে, এতে সাতজন শিক্ষক নিহত হন। ওই সময় স্কুলের পাশেই অবস্থান করছিলেন ডন ডটকমের এক প্রতিনিধি। তিনি জানান, শালজান রোড থেকে স্কুলটি প্রায় ছয় কিলোমিটার দূরে। খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





