রাজমুকুট পরে রাজা তৃতীয় চার্লস বসলেন সিহাংসনে
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে রাজ মুকুট পরিধান করলেন রাজা তৃতীয় চার্লস। শনিবার (৫ মে) শপথ শেষে তার মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় তার হাতে রাজদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও।
রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন। এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।
এর আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তারা।
গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।
মুকুট পড়া শেষ। এখন বাকিংহাম প্যালেসে ফেরার পালা। বাকিংহাম প্যালেসে ফিরে বারান্দায় দাঁড়িয়ে উদ্যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখবেন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হরমুজ সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর





