বিধ্বস্ত তুরস্কে ফের ভূমিকম্পে নিহত ৩
তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৮০ জন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে সোমবারের আফটারশকটি গভীরতা ছিল ২ কিলোমিটার। দেশটির ডেফনি শহরে রাত ৮টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং আন্তাকিয়া ও আদানা শহরেও বেশ জোরালোভাবে এর কম্পন অনুভূত হয়।
তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, কয়েক মিনিটি পরে হাতায় প্রদেশের সামানদাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এএফপির একজন সাংবাদিক ভূমিকম্পে আতঙ্কের দৃশ্য বর্ণনা করে জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে তুরস্কে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত
সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল
ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প





