১০১ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার
তুরস্কের দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের ধ্বংসস্তুপে ১০১ ঘণ্টা আটকে থাকার পর একটি ধসে পড়া ভবনের নিচ থেকে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। খবর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বেশ দুর্বল।
প্রতিকূল আবহাওয়ার কারণে তুরস্ক-সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে ধ্বংসস্তূপে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত বের করে আনা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। তবে আশার খবর হচ্ছে, এখনও প্রাণের সন্ধান মিলছে। উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





