যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বাতিল
শীতকালীন আবহাওয়ার কারণে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আজ মঙ্গলবারও দেশটিতে অনেক ফ্লাইট বাতিল হতে পারে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ডালাস লাভ ফিল্ড, ডালাস-ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল, অস্টিন বার্জস্ট্রম ইন্টারন্যাশনাল এবং হিউস্টোন বুশ ইন্টারন্যাশনালের ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল এবং কলোরাডোর ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ফ্লাইট উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়ার জানিয়েছে, সোমবার রাত ১১টা থেকে ১ হাজার ১০০ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এবং বিলম্বিত ফ্লাইটের সংখ্যা পাঁচ হাজারের বেশি। এছাড়া মঙ্গলবারও ৯০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে গত শনিবার শীতকালীন ঝড়ের হাজারো ফ্লাইট বাতিল করে দেশটি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
হরমুজ সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান
আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর





