জালাল উদ্দিন আহমেদ
সবুজের অভিযান
প্রকাশ: ১২:২৫ এএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৩৫ এএম, ২৫ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৬
আমাদের সর্ব শরীরে আজ পচন ধরেছে। এই পচনটা শুরু হয়েছে মাথা থেকে। বাঙালীর আপাদ মস্তক জুড়ে আজ দগদগে ঘা। সমাজ সংসারের প্রতিটি ক্ষেত্র আজ পংকিলতায় আবদ্ধ। দেশ রাজনীতি ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে অনিয়মের পাহাড় প্রমান উইপোকার বিচরন। সমাজনীতি ও রাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রের অধোগতি আজ দেশের অস্তিত্বের সুবর্ন জয়ন্তীকে ফোকলা করে ফেলেছে। মুক্ত নিঃশ্বাসে বেঁচে থাকার আমাদের কি আর জো আছে!
রাজনীতির বিষাক্ত ছোবল আজ রাষ্ট্র যন্ত্রকে বিকল করে দিচ্ছে। দেশের স্থপতির জন্ম শতবর্ষ উৎযাপনে আজ বাঙালী কোথায় উৎসব মুখর হবে, তা না হয়ে আজ দেশব্যাপী চলছে একতরফা ঢাক ঢোল পিটানোর অসুরীয় তান্ডব। কোথায় বাঙালী কাঁধে কাঁধ মিলিয়ে কোরাস গেয়ে আপন জাতি স্বত্ত্বার অস্তিত্ত্বের জনককে স্মরন করবে তা না হয়ে আজ দেশে একতরফা একই গলায় একই সুরের বেসুরো আহবানে বাঙালীকে স্বপক্ষ বিপক্ষের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনীতির উত্তরাধিকারীয় ক্ষমতার অবগাহনে আপ্লুত হচ্ছে।
সমাজনীতির দাদাগিরিতে আজ বাঙালী জর্জরিত। সমাজে আজ ওরাই সমাজপতি যারা রাজনীতির মাসলম্যান সেজে নিজের জীবনকে সাজিয়েছে। আজকের দিনে আমরা সমাজ কাঠামোয় তাইতো দেখি সেদিনের সলু, সবজি বাজারের টোল তোলা সল্যা আজ সলিম সাহেব। চার তলা বাড়ি, গ্যারেজে গাড়ি, ঢাকা রংপুর রূটে ডজন খানেক বাস। আজ ওরাই সমাজের নিয়ন্তা। চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর হতে হলে এই ক্রাইটেরিয়া নিয়েই সামনের সারিতে আসতে হয়। ধনে জনে মানে আজ ওরাই তো ওখানে। সময়ের আবর্তে এবং ক্ষমতার সরল অংকে ওরাইতো আজ স্কুল কমিটি, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারী। একসময় এমপি এবং পরবর্তীতে মন্ত্রীত্বের সোনার হরিন। আর কি চাই। এভাবেই আমাদের সমাজে বিবর্তন ঘটছে।
শিক্ষানীতির গ্যাঁড়াকলে আজ কোমলমতি আন্ডা বাচ্চারাও সোনার হরিনের পিছনে বেপরোয়া। গোল্ডেন এ প্লাসের মুলা ঝুলানো সোনার হরিন আজ বাচ্চাদের তোতাপাখি বানাচ্ছে। এই সোনার হরিন ধরার জন্য শিশুকাল থেকে বাচ্চাদের অশুভ প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এমন কি ক্ষেত্র বিশেষে ওইসব কোমলমতি শিশু কিশোরদের অভিভাবকরাও অসৎ পথের আশ্রয় নিতে দ্বিধাবোধ করছেন না। ফলশ্রুতিতে সোনার হরিনের পিছনে দৌড়াতে দৌড়াতে যোগ্য হওয়ার সময়কালে ওইসব কিশোর যুবারা সমাজ গঠনের মূল ধারার উঠানে অযোগ্য বিবেচিত হচ্ছে। ফলে সুস্থ্য বিকাশের মাধ্যমে বিকশিত না হওয়ার কাঠগড়ায় একসময় ওইসব মেধাবী (!) ছেলেরা মাদকাসক্ত হয়ে সমাজের আপদে পরিণত হচ্ছে নতুবা বিদেশে গিয়ে ট্যাক্সি ড্রাইভারর খাতায় নাম লেখাচ্ছে।
অর্থনীতির উঠানে আজ শকুনীর ডানা ঝাপ্টায় সবকিছু উলোট পালট করে দিচ্ছে। দেশের সর্বোচ্চ নিরাপত্তার ভল্টে আজ চুরি হয়। শেয়ারের নাম করে সাধারন মানুষকে নিঃস্ব করে দেয়া হচ্ছে। বড় বড় প্রকল্প গ্রহনের নামে দেশে হরিলুট হচ্ছে। বেসরকারী প্রকল্পের নামে ব্যাংক ব্যাংকে লুটপাটের মচ্ছ্বব চলছে। দেশের অর্থনীতির একপক্ষীয় চক্রব্যুহে আজ বাইশ পরিবারের গল্প বাইশ'শ পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্যনীতি আজ ড্যাব ও স্বচিপ নামক রাজনীতির লেজুড়দের করতলে ডিগবাজি খাচ্ছে। তাছাড়া করোনা প্যাডেমিকের এই সময়টা না এলে হয়তো আমরা জানতেই পারতাম না আজকের দিনে এদেশের ডাক্তাররা কেন ডাঃ ইব্রাহীম বা ডাঃ জাফরুল্লাহ না হয়ে স্বাস্থ্য বিভাগের প্রশাসক হতে চান। দেশের খাদ্যনীতিতে দেখছি কর্পোরেট সিন্ডিকেটে আমজনতা আজ বাক্সবন্দি। ব্যবসা বানিজ্যের চক্রব্যুহ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চাকরী-বাকরী ও কর্ম সংস্থানেও পার্টিজান হুল্লোড় এবং লেনদেনের মচ্ছবে মেধাহীনদের সদম্ভ বিচরন। আজকাল সরকারী প্রশাসন যন্ত্রের খেরোখাতার হালখাতা লক্ষ্য করলেই এই দৈন্যতার গভীরতা টের পাওয়া যায়। ধর্মীয় বাতাবরনেও আজ অস্ত্রের ভাষায় কথা বলা হয়।
বাঙালীর কপালটাই পোড়া। পঁচাত্তরের মধ্য আগষ্টে সেই যে কপাল পুড়লো তার আর হিল্লে হোল না। যদিওবা ঘোষনা পাঠের মহান সেনাপতিকে পেল তাও ক্ষনিকের সুখানুভূতিতে বিলীন হয়ে গেল কোন এক ভূরাজনৈতিক ডামাডোলে। অবশেষে পরম প্রাপ্তির উত্তরাধিকারীরা সামনের সারিতে এলেও রাজনৈতিক বিচক্ষনতার পরিবর্তে বাঙালী পেল দুই পরম প্রতাপশালী উত্তরাধিকারের জগদ্দল পাথর। এখন সেই কুড়িয়ে পাওয়া বনেদী “ডেমোক্র্যাসি”তেই(?) বাঙালীর বিচরণ। এহেন হাজারো কুজ্ঝটিকায় পড়ে বাঙালী আজ কক্ষ্যচ্যুত ধুমকেতুর ন্যায় খাবি খাচ্ছে। আমাদের ভরসা এখন নতুন ও তরুন প্রজন্ম। বর্তমানের রাজনীতি, সমাজনীতি ও রাষ্ট্র কাঠামোর বিষাক্ত ছোপ তাদের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ার আগেই তাইতো রবি ঠাকুরের ভাষায় বলতে ইচ্ছে করছেঃ –
“ ওরে নবীন, ওরে আমার কাঁচা
ওরে সবুজ, ওরে অবুঝ
আধমরাদের ঘা তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে।
পুচ্ছটি তুই উচ্চ করে নাচা
আই দূরন্ত, আইরে আমার কাঁচা।
তোরে হেথায় করবে সবাই মানা
হঠাৎ আলো দেখবে যখন
ভাববে, একি বিষম কান্ডখানা।
সংঘাতে তো উঠবে ওরা রেগে
শয়ন ছেড়ে আসবে উঠে বেগে
সেই সুযোগে, ঘুমের থেকে জেগে
লাগবে লড়াই মিথ্যা ও সাঁচায়।
আই প্রচন্ড, আইরে আমার কাঁচা”।
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
দেশে বেড়াতে গিয়ে যেভাবে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক রেহানা
৫১ মানুষের দ্বীপে ৩৪ বছর পর প্রথমবার নতুন প্রাণের আগমন
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহে নতুন বাধা
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার
বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাংলাদেশে নারীর রহস্যজনক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, অস্ট্রেলীয়-বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ আসা নিয়ে সংশয়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্ত কমিটি গঠন
বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সরকারের সতর্কবার্তা
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু



