স্ত্রীকে বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ, ব্যাংক কর্মকর্তা নিখোঁজ
ছবি : সংগৃহীত
রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের (৩২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের (৩৮) নিখোঁজ আছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্ত্রীকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ঝাপ দেন সালাউদ্দিন কাদের। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সালাউদ্দিনের বাড়ি গোদাগাড়ীতে। তারা শুক্রবার পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যায়। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা চারজন নিখোঁজ হয়। এ ঘটনায় তার দুই শিশুকে উদ্ধার করা গেলেও ঐ ব্যাংক কর্মকর্তাকে এখনো উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিস ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





