জেলায় জেলায় ঘুরে চুরি করে বেড়ান চার বোন, উত্তরা থেকে গ্রেফতার
আবাসিক বাসভবনে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। তারা কিন্তু দেশজুড়ে জেলায় জেলায় ঘুরে ঘুরে চুরি করে বেড়ান। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
আটক চার নারী সম্পর্কে বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। পুলিশ জানিয়েছে এর আগেও তাদের গ্রেফতার করা হয়েছিল। তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসিন।
আটক চার বোন হলেন, আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তন্মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।
ওসি জানান, আটক চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকেন। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যান। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যান, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





