বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ঘটনায় রিট
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতের করা জরিমানা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার আইনজীবী বদরুদ্দোজা বাবু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। রিটে ওই ঘটনার ভিডিও অপসারণেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে এই আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে ওই নারী জরিমানা দিলেও তাঁর সঙ্গে রিটের বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানান আইনজীবী বাবু।
গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। জানা যায়, ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি।
ওই ঘটনায় করা ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে তিনি বলেন, তাঁকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





