বাংলাদেশে এবার ব্যতিক্রমী শীত হতে পারে
ভারত মহাসাগরে সৃষ্ট হওয়া দ্বিমেরু পরিস্থিতির কারণে বাতাসের ধাক্কায় উত্তপ্ত পানি চলে এসেছে বাংলাদেশ ও ভারত বঙ্গোপসাগর অংশে। যার কারণে সমুদ্রে বেড়েছে তাপমাত্রা। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।
আর এমন তাপমাত্রার প্রভাবে বাংলাদেশে এবারের শীত হতে পারে ব্যতিক্রমী। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনের জন্য দায়ী মানুষের নানা কর্মকাণ্ড।
ডিসেম্বরের শুরুতে এবার দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় দুই থেকে তিনদিনের বৃষ্টি। এরজন্য আপাত দৃষ্টিতে গভীর নিম্নচাপকে দায়ী করা হলেও- বিশেষজ্ঞরা বলছেন, আসল কারণ দীর্ঘমেয়াদে জলবায়ুর পরিবর্তন।
এসবের ফলে দেশে এবারের শীতকাল অন্য সময়ের তুলনায় হবে কিছুটা ব্যতিক্রমী। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে একদিকে সাগরের পানি অস্বাভাবিক ভাবে গরম হয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় কমে আসবে শীত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





