শ্বশুরের শখ মেটাতে বরের হাতিতে চেপে বিয়ে!
ছবি: সংগ্রহীত
বুধবার রাতে বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়ক ধরে চেলোপাড়া এলাকার বাসিন্দা জর্জ দাস বিয়েতে ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছেন সকলের। বাদ্যের তালে হাতির কসরত আর স্বজনদের উচ্ছ্বাসে জীবনসঙ্গীকে ঘরে তোলেন জর্জ দাস। হঠাৎ করেই বাদ্য-বাজনাসমেত হাতির পিঠে চেপে বগুড়া শহরের ব্যস্ত সড়ক ধরে বিয়ে করতে চলেছেন তিনি। সঙ্গে বরযাত্রী না থাকায় প্রথমে নিশ্চিত হওয়া যাচ্ছিল না; পরে বর নিজেই নিশ্চিত করলেন বাবা আর হবু শ্বশুরের শখ মেটাতেই এমন আয়োজন।
মহাস্থানের দি বুলবুল সার্কাসের সদস্য এনামুল হক জানান, করোনার কারণে দীর্ঘদিন কোনো মেলা না থাকায় সার্কাসের হাতিগুলো এখন প্রায় বসেই থাকে। অনেকে শখ করে হাতিতে চেপে বিয়ে করতে যেতে চাইলে, তারা ভাড়া দেন। দূরত্বভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়া হয় হাতি ভাড়া নেয়ার জন্য। বৃহস্পতিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার পথেও হাতি থাকবে কিনা, সেটা নিশ্চিত নয় বলে জানিয়েছে বরপক্ষ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





