বিয়ের ২০ দিনের মাথায় সৌদি গিয়ে স্বপ্ন শেষ যুবকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৩৪ এএম, ৩১ মার্চ,মঙ্গলবার,২০২৬
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের রাকিব (২৫) নামে এক যুবক সৌদি আরবে মারা গেছেন। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার পাগলা থানাধিন উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে মা মমতাজ বেগমের অমতে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করে রাকিব শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ২০ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়। ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, দুঃখজনক ঘটনা। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিল। এমন একটি অপমৃত্যু মেনে নেওয়া যায়না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





