তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ‘কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি না থাকার’ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে, তার দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয় নয়। এই প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই।
প্রেস সচিব আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
কুয়েতে জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই মৃত্যু
বিএনপি নেতার জুতাপেটার শিকার সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা





