জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের নিজের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুরে শারমিনের স্বামী বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। তিনি জানান, বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া ছিল না।
পরে বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে জানতে পারে। পরে মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেল পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ওই ছাত্রীর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবি শিক্ষিকাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করলেন কর্মচারী
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’
সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল : রাবি ছাত্রদল





