ড্রেন থেকে কান্নার শব্দ, উদ্ধার হলো নবজাতক!
হাসপাতালে ভর্তি উদ্ধারকৃত নবজাতক
নোয়াখালীর মাইজদী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের পাশের একটি ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (০৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতককে নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আবদুল আজিম জানান, সকাল ৮টায় সুধারাম মডেল থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





