দেশ ছেড়েছেন সম্রাট
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন। শনিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য ভারতে গেছেন তিনি।
রবিবার (১৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় এ কথা জানান তার আইনজীবী মনসুরুল হক।
তিনি বলেন, বিচারিক আদালতের আদেশ অনুসারে সম্রাট চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। পরে আদালত বিদেশ থেকে ফিরে আসার পর তা জানাতে বলেন। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।
এর আগে, শনিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই ভারতের কলকাতা যান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নাহিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন ইশরাক
চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম: ইশরাক হোসেন
ইশরাকের পদত্যাগের সংবাদ ‘ভিত্তিহীন’, যা জানালেন প্রেস কর্মকর্তা
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন





