খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না: আইনমন্ত্রী
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন না। তবে তিনি (খালেদা জিয়া) রাজনীতি করবেন কিনা সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
রোববার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেঠি) ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দুই বছরের দণ্ডিত যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেটি সংবিধানে বলা আছে। এটি নতুন করে বলতে হবে না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতায় আসলে বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান
মুখোশধারী অনেকে এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ





