avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

পাখন্ডী

প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২১ সেপ্টেম্বর,সোমবার,২০২৬

Text

আশ্বিন এসে গেল। ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমনকালে ইট-কাঠ-পাথরের এই আধুনিক নগর জীবনে যতটুকু ঘাস ও সবুজের আবেশ পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এই আমাদের মত ষাটের দশকে জন্ম নেয়া মানুষগুলো। তবে কার্তিক না এলে ঘাসের ডগার স্ফটিকসম শিশিরের ঝলকানি খুব বেশী দেখা যায় না। বাল্য স্মৃতির আশিন- কাতির সেই জাড়ের প্রস্তুতির স্মৃতিগুলোও কেমন যেন ঝাপসা হয়ে গেছে আজ। তবে সেই আশ্বিনের শারদ প্রাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মশাইয়ের ভরাট কন্ঠের সেই মহালয়ার শারদীয় আগমনী বার্তার সুললিত চন্ডিপাঠের সুর এখনো কানে ভাসে। 

আশ্বিনের শারদপ্রাতে

বেজে উঠেছে আলোক মঞ্জির

ধরনীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা

প্রকৃতির অন্তরাকাশে জাগরিত 

জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।

আনন্দময়ী মহামায়ার পদধ্বনি 

অসীম ছন্দে বেজে উঠে 

রূপলোক ও রসলোকে

আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।

……

অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্র হতে মহালয়ার ভোর পাঁচটার সময় প্রচারিত মহিষাসুরমর্দনীর অংশ হিসাবে এই আগমনী চন্ডিপাঠ বাংলতেই হোত বলে মনে পড়ে। তবে পঙ্কজ মল্লিকের সুরমুর্ছনায় বীরেন্দ্র কৃষ্ণের স্তোত্রপাঠটি ছিল এককথায় অসাধারন। মনে হোত যেন উৎসবের আবাহনে আমরা সাঁতার কাটা শুরু করেছি। দশেরার গরু ছুটানো অব্দি তা ক্ষান্ত হবার নয়। পঞ্চাশ ষাট বছর আগেকার কথা। এখন তো আর এসব শোনার জো নেই। ইন্টারনেট মোবাইলের কল্যানে অবশ্য ইদানীং এসবের কিছুটা দেখা মেলে। এসব আবেগের কথা। এখানে জাতপাত ধর্মভেদের কোন কথা নেই। মনে হোত যেন উৎসবে ঢুকে যাওয়ার আগমনী বার্তায় আমাদের মত এইট নাইনে পড়া ছেলে মেয়েরা একটা উৎসবের ছুতো পেয়ে ডানামেলা পাখি হয়ে আকাশে উড়াল দিল। সেই ষাট-সত্তর দশকের কথা। 

 

আমার বাবার বন্ধু শ্রী ভবতারন দাস। তিনি আবার আমার হাইস্কুল জীবনের অংকের শিক্ষক। মনে পড়ে, দুর্গা পুজার এই শারদ উৎসবে তিনি বাবাকে সাদা ধুতি পাঞ্জাবী এবং মায়ের জন্য শাড়ি উপহার দিতেন। তাছাড়া আমাদের জন্য পুজার মিষ্টি নাড়ু ও মুড়কি জাতীয় বিশেষ খাবার নিজ এসে বাড়িতে দিয়ে যেতেন। বেশ এনজয় করতাম। তবে সবচেয়ে বেশী আনন্দ ফুর্তি করতাম দশমীর বিকাল থেকে সন্ধ্যা অবধি। আমাদের গ্রামটি মুসলিম প্রধান। কিন্তু দশমীর শেষলগ্নে গরু ছুটানোর দশেরা পালনের সেই দৃশ্যগুলি এখনো চোখে ভাসে। হালচাষের তাজা তাজা গরুগুলোকে দুপুরবেলা স্নান করিয়ে তারপর গরুর গায়ে ছোপ ছোপ রঙিন দাগ দিয়ে এমনকি তাদের শিং দুটিকে ভিন্ন ভিন্ন রঙে রাখিয়ে হাইস্কুলের মোড়ে নিয়ে যাওয়া হোত। বিশু ডোমের ঢাকের বাড়ি আর আমাদের হাতে থাকা বোম পটকার আওয়াজে গরুগুলির সেকি ছুট। সামনে না থাকলে এর মজা বুঝা বড় দায়। তো এই ছিল বাঙালীর সমগ্রতায় সমৃদ্ধ কোন এক পাড়া গাঁয়ের শারদ উৎসবের একটুকরো ঝলকানি। প্রাসঙ্গিক না হলেও একটি ঘটনার কথা একান্তই না বলে পারছিনা। আমি সবে হাইস্কুলে উঠেছি। ক্লাস সিক্সের ছাত্র। বড় ভাই দূরবর্তী শহরে হাইস্কুলের প্রধান শিক্ষক। ফলে আমার গ্রামের হাইস্কুলের শিক্ষকগনও তার বন্ধুস্থানীয়। হেডমাস্টার শরৎ কুমার প্রামানিক ও অন্যান্যরা মিলে আট দশজন হবেন। বড় ভাইয়ার ঘরে কন্যা সন্তান এসেছে। তার আঁকিকায় ঘরে পোষা একটি খাসি জবাই করে বিশাল খানা পিনার আয়োজন করা হয়েছে। রাত্রিবেলায় হ্যাসাক জ্বালিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে অতিথি আপ্যায়নের সেকি এলাহি কান্ড। ১৯৬৪-৬৫ এর কথা বলছি। সেই খাসিটির ২৬ কেজি মাংস হয়েছিল বলে মনে পড়ে। শহর থেকে বিশ কেজি গোমাংস এবং পুকুরে জাল ফেলে এক দেড় মনের মত রুই কাতলা ধরা হয়েছিল। শিক্ষদের পাঁচ ছয়জনসহ ভাইয়া এবং বাবার আরো গোটা পাঁচ সাতেক হিন্দু ধর্মের বন্ধু সেই অনুষ্ঠানে এসেছিলেন। অত্যন্ত আনন্দময়, সৌহার্দপুর্ণ এবং শৃঙ্খলার আবেশে সেই আঁকিকার ভোজনপর্ব শেষ হয়েছিল। এই সত্য ঘটনাটি না বললে তৎসময়ের ধর্মীয় সপ্রীতি ও সৌহার্দের চিত্রটা ফুটে উঠবে না বলেই এই দৃশ্যের অবতারনা করলাম। 

 

দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য বাঙালীর। ভারত নামের ইদানীংকার ঐ ভূখন্ডে খাওয়া পরা কথা বলা বেশভুষা রাজনীতি করা শ্লোগান দেয়া এমনকি অন্তরাত্মাকে কোন মন্ত্র পাঠ করে স্মরন করতে হবে সেসবের বুনিয়াদি প্রশিক্ষন (ফাউন্ডেশন ট্রেনিং) চালু হয়েছে। মানব সভ্যতার বেসিক চাহিদায় ওই ভূখন্ডের মানুষেরা তাদের মানবতার মৌলিক স্ট্রাকচারে আছে কিনা সেটাই এখন বিবেচ্য বিষয়। খাওয়া পরা ও বলার মৌলিক স্থিতিস্থাপকতায় ওই দেশের জনসম্পদ তাদের দৈনন্দিন জীবনাচারে স্বাভাবিক জীবনে আছেন কিনা সেটা নিয়েই আজকের ভাবনা। তবে এতবড় ভারিক্কি বিষয়াদি নিয়ে ভাবনার সক্ষমতা কি এই অধমের আছে! মানব সভ্যতার এত এত শাখা প্রশাখায় বিস্তৃত ওই জনপদে যেসব উদ্ভট আচার বিচারের কথা শুনি সেসব নিয়ে কোনটা থুয়ে কোনটা দিয়ে শুরু করবো সেটা নিয়েই আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এখন জট লেগেছে। দেশ থাকবে, জাতি থাকবে - সেখানে ধর্ম থাকবেনা সেটা কেমন করে হয়। এই ধর্ম নিয়ে বেশী কথা বলাও আবার বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। ফলে সেদিকে খেয়াল রেখে বাক্য উচ্চারন করার বিষয়টিও মাথায় রাখতে হবে। ধর্ম মানব জাতিকে তাদের আত্মিক শুদ্ধতা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে। ধর্ম মানুষকে শান্তির কথা, সহমর্মিতার কথা, সহবস্থানের কথা, নৈতিক মূল্যবোধের কথা তথা ব্যক্তি ও সামষ্টিক শুদ্ধতা এবং ব্যক্তি মানুষের আত্মিক শুচিতা ও শুদ্ধতা নিয়ে কথা বলে। এজন্যই হয়তো কাল পরিক্রমায় যুগে যুগে মানব কল্যানের জন্যই এই মানব জগতে মহা মানবদের আবির্ভাব ঘটেছে। এবং সেটা স্রষ্টার ইচ্ছেতেই হয়েছে বলে স্রষ্টা প্রেরিত ভিন্ন ভিন্ন সময়ের মহামানবদের মাধ্যমেই আমরা জেনেছি। সেক্ষেত্রে একটি সুপ্রাচীন দেশের কয়েক হাজার বর্ষের ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধি নিয়ে দাঁড়িয়ে থাকা ভারতবর্ষের মানব সভ্যতা যে তার আপন মহিমায় উচ্চকিত হবে বা থাকবে সেকথা বলাই বাহুল্য। 

 

প্রবন্ধের শিরোনাম খুব ছোট্ট একটি শব্দ। কিন্তু ওই শব্দটিকে ধর্মাচরনের ব্যাখ্যায় নিতে গেলে যেসব নীতি আদর্শ নিয়ে কথা বলতে হয় তা নিতান্ত ছোট নয় কিন্তু। তাই এই ছোট্ট শব্দ পাখন্ডিকে নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। এটি একটি সংস্কৃত শব্দ। বাংলা ভাষার প্রাকৃত রূপ হচ্ছে পাষন্ড। তবে এর অর্থগত মানে হচ্ছে ভন্ড, প্রতারক,ইত্যাদি। তবে এই শব্দটি সংকৃত অরিজিন হলেও হিন্দি ভাব ও উচ্চারনে এটাকে বেদ বিরোধী শব্দ হিসাবে বিবেচনা করা হয়। সম্প্রতি কোন এক সদ্য যৌবনে পা রাখা গেরুয়া বস্ত্রধারী সন্যাসী তার সৌম্য কান্তিময় চেহারা ও অবয়ব নিয়ে বাংলার আকাশে অবির্ভূত হয়েছেন। গুজরাতের এক হত দরিদ্র ঠাকুরের ঘরে জন্ম নেয়া এই বালকসুলভ যুবকটি তার ধর্মীয় বয়ানে যখন নিজ ধর্মের মধ্যেই ভেদাভেদের পাহাড়সম ব্যবধান সৃষ্টি করে গোটা বেঙ্গল ভারতে হৈচৈ ফেলে দেন তখন স্বাভাবিকভাবেই এসব নিয়ে সামাজিক বিপর্যয়ের অশনি শোনা যায় বৈকি! আগেই বলেছি আজকাল ভারত নামক রাষ্ট্রের জনপদে খাওয়া পরা বলা ইত্যাদিকে ধর্মাচারনের ব্যাকরনে ফেলে যেসব সামাজিক বিপর্যয় ডেকে আনা হচ্ছে তা নিতান্তই অহেতুক। এটা মানুষ বা জনপদে ব্যক্তি ও সামাজিক বিপর্যয় তৈরী করে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছাড়া কিছুই নয়। বম্বের নায়কোচিত চেহারা ও আচরনের ঐ বালক সুলভ সাধুটি যেভাবে অমজনতার সমাবেশে তার নিজ ধর্মের মানুষজনকে খাদ্যাভাষের বিষয়ে হেয় করে তাদেরকে পাখন্ডী হিসাবে সম্বোধন করলেন তা সত্যিই দুর্ভাগ্যজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জয় মজুমদার বলছেন, “শাস্ত্রে আছে, গরু ছাগল ভেড়া মোষ যাদেরই ওই লেগপিস অর্থাৎ খন্ডিত পা পছন্দ হোত, চেয়ে চেয়ে খেতো, তাদেরই পাখন্ডী বলা হোত। অন্য এক প্রতাপ ঘোষ লিখেছেন, “যারা প্রাচীন বেদ বিরোধী এবং ধর্মের অনুশাসন মেনে চলতোনা তাদের বলা হোত কিন্তু সময়ের সাথে সাথে এর অর্থের পরিবর্তন হয়েছে। পরিবর্তিত অর্থ অনুযায়ী ধর্মের আড়ম্বর দেখিয়ে স্বার্থসিদ্ধি বা ভন্ডামি করা( সুতরাং যে ছোকরা এটা বললো সে নিজেই আসলে

পাখন্ডী)”। ……..

 

বলে রাখা ভাল, রাজনীতি যখন রাষ্ট্রনীতির পাটাতনে বসে সুনির্দিষ্ট ধর্মীয় মাহাত্ম্যে না থেকে তার আচার বিচারে সামিল হবে এবং সেই ধর্মীয় হিতাহিতের দিগ্বিদিক বিবেচনায় না নিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ঢেঁড়া পিটাতে থাকবে তখন তার ফল সংস্কৃত ভাষার সেই “গর্জনং মেঘস্য কেবলং ন তু বর্ষণম্‌ “ তুল্য হবে বলে মনে করার যথেষ্ট কারন রয়েছে। সুতরাং প্রতাপ ঘোষ কথিত মৌলবাদী রাজনীতির শো-কেস থেকে জন্ম নেয়া ধীরেব্দ্র কৃষ্ণ শাস্ত্রীর মত ‘পাখন্ডী’’(মতলববাজ) সন্যাসী না হয়ে আসুন না ধর্মাচরনের বিশুদ্ধ রূপ ও রসে সাধারন ধর্মভীরু ভারতবাসীকে তাদের অন্তরাত্মার প্রকৃত আবাহনে মানুষ হিসাবে গড়ে উঠার মন্ত্রে জাগ্রত করি। প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরলৌকিক কল্যান কামনা করছি এই কারনে যে তাঁর সেই আবেগ্ময়ী কন্ঠে শারদপ্রাতে মহালয়ার আগমনী বার্তার চন্ডিপাঠ সমগ্র বাঙালী কমিউনিটিকে অদ্যাবধি একাট্টা করে রেখেছে। 

সবাইকে শারদীয় শুভেচ্ছা!! 

বিষয়: মতামত
avertisements 2
পাখন্ডী
পাখন্ডী
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ  ন্যাম ভবন থেকে উদ্ধার
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার
আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার যে কারণগুলো জানালেন তদন্তকারীরা
আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার যে কারণগুলো জানালেন তদন্তকারীরা
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
ভাত চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের নামে মামলা
স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ওসি মাহবুব যে থানায় যান, সেখানেই বিয়ে করেন: দাবি কথিত ষষ্ঠ স্ত্রীর
ওসি মাহবুব যে থানায় যান, সেখানেই বিয়ে করেন: দাবি কথিত ষষ্ঠ স্ত্রীর
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা- ২
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা- ২
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
অস্ট্রেলিয়ায় অধিকাংশ বিদেশি শিক্ষার্থীর পরিবার আনার সুযোগ সীমিত করার ঘোষণা
অস্ট্রেলিয়ায় অধিকাংশ বিদেশি শিক্ষার্থীর পরিবার আনার সুযোগ সীমিত করার ঘোষণা
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান
সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো সীমা পর্যন্ত’ যেতে প্রস্তুত পাকিস্তান
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারতের
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2