২ ছাত্রীকে মারধর করা সেই শিক্ষক পলাতক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকের মারধরে আহত সপ্তম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে একজন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। সোমবার (৪ জুলাই) কর্ণগোপ এলাকার ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান স্বজনরা। আরেক ছাত্রী এখনও চিকিৎসাধীন। অভিযুক্ত হাজী নূর উদ্দিন আহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া পলাতক রয়েছেন।
গত ২ জুলাই দুপুরে ঈদুল আজহার ছুটি পেয়ে বিদ্যালয়ে আনন্দ-উল্লাস করায় দুই ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার





