সাংবাদিক আনিস আলমগীর ডিবি কার্যালয়ে
আনিস আলমগীর। ছবি : সংগৃহীত
সিনিয়র সাংবাদিক ও টকশোর আলোচিত মুখ আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন।
আনিস আলমগীরকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না– এ বিষয়ে আজ রোববার (১৪ ডিসেম্বর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা বিস্তারিত জানাব। তার সঙ্গে এখনও কথা বলিনি, আমি ডিবি কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলব, তারপর বিস্তারিত বলতে পারব।
এর আগে, রাত ৮টার আগে ধানমন্ডির একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি সদস্যরা গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি (রাত ৯টা) ডিবি কার্যালয়ে ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার





