খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে
শিশু আয়ান । ছবি: সংগৃহীত
রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা আয়ান মারা গেছে। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।
সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শামীম আহমেদ জানান, এখনো কোনো কিছু ঠিকভাবে জানায়নি হাসপাতাল থেকে। শুধু জানিয়েছে সে মারা গেছে।
এর আগে ৫ জানুয়ারি শামীম আহমেদ জানিয়ে ছিলেন, আয়ান তাদের পরিবারের বড় ছেলে। তার ৬ মাসের ছোট একটা বোন আছে। আয়ানের মা কান্নাকাটি করতে করতে নিজেও অসুস্থ প্রায়।
তিনি বলেন, ‘ইউনাইটেডের এক ঘটনায় পুরো পরিবারে অন্ধকার নেমে এসেছে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, মালামাল লুট
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে উদ্ধার





