টাকার বিনিময়ে ভিসার মিথ্যা প্রতিশ্রুতি, সতর্ক করল ভারতীয় হাইকমিশন
অর্থের বিনিময়ে ভারতের ভিসা পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্যও শেয়ার না করতে বলা হয়েছে।
বুধবার হাইকমিশনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জনসচেতনতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়।
এতে বলা হয়, প্রতারকরা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। অর্থের বিনিময়ে ভিসা বা অন্য কনস্যুলার সেবা করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে প্রতারকরা।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে ভিসা দেওয়ার প্রস্তাব কিংবা অর্থ চেয়ে যোগাযোগ করেন না।
সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী কঠোরভাবে সম্পন্ন করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ধরনের কোনো ফোন, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্যও শেয়ার না করতে বলা হয়েছে।
এছাড়া, এমন প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশটসহ পাওয়া যায় এমন অন্য তথ্যসহ অভিযোগ জানাতে বলা হয়েছে হাইকমিশনের নির্ধারিত ই-মেইলে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





