অভিবাসন কঠোর অবস্থান
৩ লাখের বেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করেছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদুলুর।
যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ভিসা ধারণকারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট- আমাদের আইন মেনে চলুন, নয়তো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ ও অধিকার হারাবেন।
মোরা নামদার আরও যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে আমাদের দেশ এবং জনগণকে সুরক্ষিত রাখাই প্রতিটি দিনের মূল অগ্রাধিকার।
তার এই বার্তার সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্ট যুক্ত করা হয়, যেখানে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো প্রশাসনের চেয়ে দ্রুততম সময়ে সর্বাধিকসংখ্যক ভিসা বাতিল করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র টমি পিগট এক্সে জানান, বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিদেশি নাগরিকদের লক্ষ্য করেই এই ভিসাগুলো বাতিল করা হচ্ছে।
পিগট বলেন, যারা ভিসা নিয়ে এখানে এসে আইন ভঙ্গ করছেন, প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছেন, তাদের ব্যাপারে আমরা কোনো ছাড় না দেওয়ার (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





